উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত দুটি নতুন মডেলের স্লিম মনিটর বাজারে আনল ওয়ালটন। ফুল এইচডি রেজল্যুশনের এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটর দুটির তিনদিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। বেজেল না থাকায় আকর্ষণীয় ডিজাইনের এ মনিটর দুটি সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। 

সিনেডি ব্র্যান্ডে বাজারে আসা ২১ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লের মনিটর দুটির মডেল ডব্লিউডি২১৫আই০৯ এবং ডব্লিউডি২১৫আই১০। দাম যথাক্রমে ১০ হাজার ৫৫০ এবং ৯ হাজার ৭৫০ টাকা। উভয় মনিটরে থাকছে তিন বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ই প্লাজা এবং ডিজি-টেক ওয়েবসাইট থেকে মনিটর দুটি কেনা যাচ্ছে। —বিজ্ঞপ্তি