সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় কর্ণফুলী ইন্স্যুরেন্সের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এএনএম ফজলুল করিম মুন্সি সম্মাননা স্মারক গ্রহণ করেন। মোট ১৩টি খাতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মিয়ানমারের মধ্যে সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল। —বিজপ্তি
আইসিসি ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ডস পেল কর্ণফুলী ইন্স্যুরেন্স
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি ‘বেস্ট রি-ইন্স্যুরেন্স’ ক্যাটাগরিতে ‘আইসিসি ষষ্ঠ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অর্জন করেছে।










