৮ জুন থেকে কভিড-১৯ টিকা না নেয়া বিদেশী পর্যটকদের জন্যও কোয়ারেন্টিন বিধিনিষেধ তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আরোপিত উড়োজাহাজ চলাচলের বিধিনিষেধও তুলে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। যদিও দেশটিতে প্রবেশের আগে ও পরে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার নিয়ম অব্যাহত রাখা হবে। গতকাল প্রধানমন্ত্রী হ্যান ডাক সু বলেন, বর্তমানে টিকা না নেয়া বিদেশী আগমনকারীদের জন্য সাতদিনের কোয়ারেন্টিন বাধ্যবাধকতা আরোপ রয়েছে। ৮ জুন এ বিধি তুলে দেয়া হচ্ছে। দেশে কভিড সংক্রমণের গতি স্থিতিশীল থাকায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। —রয়টার্স