এ উপলক্ষে গতকাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। র্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক ও উপমহাব্যবস্থাপকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়। —বিজ্ঞপ্তি
জনতা ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন
‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এ প্রতিপাদ্যে ‘আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬’ পালন করে জনতা ব্যাংক পিএলসি।










