এলজি ইলেকট্রনিকস দেশব্যাপী ফ্রি ‘প্রি-এসি চেক আপ সার্ভিস’ ক্যাম্পেইন চালু করেছে। ১ ফেব্রুয়ারি এ ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। যে গ্রাহকরা গত বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এলজি অনুমোদিত দোকান থেকে এলজি এসি কিনেছেন, তারা পরিষেবাটি গ্রহণ করতে পারবেন। এতে গ্রাহকরা বিনামূল্যে তাদের এসির সার্ভিসিং করতে পাবেন। ক্যাম্পেইন উদ্বোধন করেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের এমডি পিটার কো। এ সময় উপস্থিত ছিলেন প্রডাক্ট ম্যানেজার এইচএম শাহরিয়ার রেজাসহ আরো অনেকে।
এলজি ইলেকট্রনিকসের ফ্রি ‘প্রি-এসি চেক আপ সার্ভিস’ ক্যাম্পেইন শুরু
এলজি ইলেকট্রনিকস দেশব্যাপী ফ্রি ‘প্রি-এসি চেক আপ সার্ভিস’ ক্যাম্পেইন চালু করেছে। ১ ফেব্রুয়ারি এ ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।










