পরিচালক তানিম নূরের সঙ্গে এ উদ্যোগ, ঢালিউডে ব্যাংকটির প্রথম বড় অংশীদারত্ব। ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর মাধ্যমে তরুণ ও পরিবারভিত্তিক দর্শকদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২০২৫ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘উৎসব’র নির্মাতাদের নতুন কাজ। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শরিফুল ইসলাম রাজসহ আরো অনেকে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমরা চাই নতুন প্রজন্মের সঙ্গে আরো সহজভাবে যুক্ত হতে। ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো একটি পারিবারিক গল্পের চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্ব আমাদের মূল্যবোধ সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাকে তুলে ধরে।’

পরিচালক তানিম নূর বলেন, ‘চলচ্চিত্রটি মূলত মানুষের সম্পর্ক, স্মৃতি আর মানবিকতার গল্প। ইউসিবির মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে করে ভালো গল্প আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে।’

এদিকে ইউসিবি তার গ্রাহকদের জন্য চলচ্চিত্রটি দেখার অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করতে বিশেষ সুবিধা আনছে। এর মধ্যে রয়েছে সিনেপ্লেক্সে টিকিট কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইউসিবির অফিশিয়াল ফেসবুক পেজে জানা যাবে।