প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে ‘এক্সপ্লোরিং গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামস অ্যান্ড ক্যারিয়ারস ইন কানাডা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে মূল বক্তা ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রেহমান খোখার।

তিনি সেমিনারের শুরুতেই কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ঠ্য সমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন। পাশাপাশি সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশিপ, পার্টটাইম চাকরি সুবিধাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করেন। 

ড. খোখার কানাডার কর্পোরেট সেক্টরে চাকরিসুবিধা ও ওয়ার্কপারমিটের বিভিন্ন দিন সম্পর্কে আলোচনা করেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, স্কুল অব বিজনেসের ডিন, অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।- বিজ্ঞপ্তি