ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজারস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রাখি দাশ গুপ্তা, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, এএমএম মঈন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ, আখলাকুর রহমান, শেখ আব্দুল বাকির প্রমুখ।