গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেন, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান খান, পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, পরিচালক (বোর্ড), মো. আব্বাস উদ্দীন, পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমেদ প্রমুখ।
বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।










