চীনে বিক্রি কমে যাওয়ায় মাজদা মোটর করপোরেশন ২০২৫ সালের দিকে আরো কিছু নতুন বৈদ্যুতিক গাড়ি (ইভি) চালু করবে। দেশের বিশাল গাড়ির বাজারে অন্যান্য ইভি নির্মাতাদের সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। চীনের বাজারে বৈদ্যুতিক গাড়ির দ্রুত পরিবর্তন দেখা গেছে। হাইব্রিড ও ব্যাটারি ইভিগুলো এখন প্রায় বাজারের এক-তৃতীয়াংশ বিক্রয়ের অংশ দখল করে আছে। মাজদার চিফ ফ্যাইন্যান্সিয়াল অফিসার জেফরি গাইটন দ্রুতগতিতে পরিবর্তনের এ প্রবণতায় বিস্ময় প্রকাশ করেছেন। টয়োটা ও নিশানের মতো জাপানি গাড়ি নির্মাতারা এর আগে থেকেই চীনের ইভি বাজারে নিজেদের জায়গা করে নিয়েছিল। তবে স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানি ও টেসলার উত্থান আকস্মিক ঘটনা ছিল। চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া বাদ দিয়ে দ্বিতীয় প্রান্তিকে মাজদার আয় ৭৭ শতাংশ বেড়ে ৭৬০ কোটি মার্কিন ডলার হয়েছে। চ্যালেঞ্জ সত্ত্বেও এসইউভিগুলোর মতো বড় মডেলগুলো আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। লকডাউন বিধিনিষেধ শিথিল হওয়া এবং বৈশ্বিক চাহিদা পুনরুদ্ধারের ফলে মাজদার শেয়ার কিছুটা বেড়েছে। কাইশিন গ্লোবাল