কারখানা প্রাঙ্গণ এবং ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে জিপিএইচ ইস্পাত। চট্টগ্রামে এটির ইনস্টলেশন অনুষ্ঠানে জিপিএইচের নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, বুয়েট ইইই বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং জিপিএইচ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মসিউর রহমান উপস্থিত ছিলেন।