কেএসআরএম দেশের প্রথম শিল্প গ্রুপ হিসেবে তাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিমের আওতায় নিয়ে এসেছে। এ উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন ও কেএসআরএমের যৌথ উদ্যোগে সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্লান্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে কেএসআরএমের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত এ উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্লান্টের প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছেন।