অ্যাস্টন মার্টিনের শেয়ার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে চীনা গাড়ি নির্মাতা কোম্পানি গিলি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিলাসবহুল ও স্পোর্টস কার নির্মাতা অ্যাস্টন মার্টিনের নিয়ন্ত্রণ নেয়ার অংশ হিসেবে এ বিনিয়োগ করেছে চীনভিত্তিক কোম্পানিটি। অ্যাস্টন মার্টিন জানিয়েছে, কানাডার বিলিয়নেয়ার লরেন্স স্ট্রোলের মালিকানাধীন স্টক এবং নতুন ইস্যু করা শেয়ার কেনার জন্য ২৩ কোটি ৪০ লাখ পাউন্ড ব্যয় করেছে চীনা প্রতিষ্ঠানটি। এতে অ্যাস্টন মার্টিনে গিলির অংশীদারত্ব বেড়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশে। একই সঙ্গে অ্যাস্টন মার্টিনের তৃতীয় বৃহত্তম অংশীদার হয়ে উঠেছে গাড়ি নির্মাতাটি। অ্যাস্টন মার্টিনের শীর্ষ শেয়ারের মালিক প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান লরেন্স স্ট্রোল এবং দ্বিতীয় অবস্থানে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। এ চুক্তিতে লরেন্স স্ট্রোল তার কিছু শেয়ার বিক্রি করেন এবং অ্যাস্টন মার্টিনও নতুন কিছু শেয়ার ইস্যু করেছিল। এসব লেনদেন থেকে ৯ কোটি ৫০ লাখ পাউন্ড বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে শর্ত হচ্ছে, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কোম্পানিতে ২২ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবে না। দ্য টেলিগ্রাফ
অ্যাস্টন মার্টিনে ২০ কোটি পাউন্ডের অধিক বিনিয়োগ গিলির
অ্যাস্টন মার্টিনের শেয়ার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে চীনা গাড়ি নির্মাতা কোম্পানি গিলি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিলাসবহুল ও স্পোর্টস কার নির্মাতা অ্যাস্টন মার্টিনের নিয়ন্ত্রণ নেয়ার অংশ হিসেবে এ বিনিয়োগ করেছে চীনভিত্তিক কোম্পানিটি। অ্যাস্টন মার্টিন জানিয়েছে, কানাডার বিলিয়নেয়ার লরেন্স স্ট্রোলের মালিকানাধীন স্টক এবং নতুন ইস্যু করা শেয়ার কেনার জন্য ২৩ কোটি ৪০ লাখ পাউন্ড ব্যয় করেছে চীনা










