রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো মোবাইল ফোন ও এর সরঞ্জামাদি বিপণন কেন্দ্র মোবাইল সিটি। এছাড়া লেভেল ৮-এর ব্লক এ-তে নতুন আঙ্গিকে চালু হয়েছে অ্যাপারেল কর্নার। গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে মোবাইল সিটি ও অ্যাপারেল কর্নারের যাত্রা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিমসহ অন্যান্য কর্মকর্তা।