বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গতকাল বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান এবং এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
এনএসইউতে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গতকাল বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে।










