তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯৭ লাখ ৬০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ অক্টোবর শমরিতা হসপিটালের শেয়ারদর ছিল ৫৩ টাকা ৬০ পয়সা। এরপর গত ২৬ অক্টোবর শেয়ারদর ছিল ৫৮ টাকা ৯০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার এ দর দাঁড়িয়েছে ৫০ টাকা ২০ পয়সায়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৭০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। রেকর্ড ডেট ১৬ নভেম্বর।










