ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসের এজাজ বিজয় আইসিসিবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৭ সালের নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বর্তমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি
নাসের এজাজ বিজয় আইসিসিবির সহসভাপতি নির্বাচিত
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসের এজাজ বিজয় আইসিসিবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।










