দেশের এসএমই উদ্যোক্তাদের অনুমোদিত স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় বিটুবি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডিএমডি নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। উল্লেখ্য, ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারবেন। এ সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার লেনদেন করা যাবে। এ কার্ড দেশ-বিদেশে পিওএস, এটিএম ও ই-কমার্স লেনদেনেও ব্যবহার করা যাবে। —বিজ্ঞপ্তি
ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
দেশের এসএমই উদ্যোক্তাদের অনুমোদিত স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় বিটুবি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।










