চলতি বছরের দ্বিতীয় মাসে মালয়েশিয়ায় সম্পত্তি ক্রয়ে ঋণ আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাসিক হিসেবে তা ২৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সম্প্রতি ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২২ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ঋণ অনুমোদন হারও কম ছিল। তবে ফেব্রুয়ারিতে এর হারও মাস হিসেবে ২৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমআইডিএফ রিসার্চ জানায়, জানুয়ারিতে পলিসি রেটের যে ঊর্ধ্বগতি ছিল তা কমানোর পর ঋণ আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঋণ আবেদন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে ডেভেলপার কোম্পানিগুলোর বিক্রি সামনে আরো ভালো হবে।

ন্যাশনাল প্রপার্টি ইনফরমেশন সেন্টারের তথ্যানুযায়ী, ২০২২ সালে সম্পত্তি ক্রয়ে লেনদেন আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ লাখ ৮৯ হাজার ১০৭টিতে পৌঁছেছে। আবাসিক সম্পত্তি খাতে সবচেয়ে বেশি ৬২ দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে। এরপর কৃষি খাতে ২১ দশমিক ১ ও বাণিজ্যিক খাতে ৮ দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।

আলাদা নোটে এমআইডিএফ জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে কেএল প্রপার্টি ইনডেক্স ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। যেখানে এফটিএসই বুরসা মালয়েশিয়া কেএলসিআই ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

ফেব্রুয়ারিতে ঋণের জন্য বিপুল আবেদন ও অনুমতি সম্পত্তি বা প্রপার্টি খাতের বিষয়ে ইতিবাচক তথ্য দিয়ে থাকে। এমআইডিএফের বিশ্বাস এ পরিসংখ্যানের মাধ্যমে গ্রাহকের মধ্যে জমি কেনার আগ্রহ ফিরে আসার বিষয়টি নিশ্চিত।