রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের (এসসিএআই) আয়োজনে চতুর্থবারের মতো ‘এসসিআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক সায়েন্টিফিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে উপস্থিত হয়ে আয়োজনের উদ্বোধন করেন এসসিএআইয়ের আন্তর্জাতিক কর্মসূচি প্রধান রমেশ দুগাবাতি, এসসিএআইয়ের কোর্স ডিরেক্টর ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এমজি আজম। এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও মেডট্রোনিক বাংলাদেশ।