ফাইজার ও বায়োএনটেকের সাত কোটি ডোজ করোনা ভ্যাকসিনের ক্রয়াদেশ বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে চুক্তিতে নতুন শর্ত যোগ করছে উভয় পক্ষ। সংশোধিত চুক্তির আওতায় ভবিষ্যতে করোনার নতুন ভ্যারিয়েন্টে আপগ্রেড ভ্যাকসিন দিতে বাধ্য থাকবে ফাইজার ও বায়োএনটেক। অন্যদিকে বাতিল ক্রয়াদেশের জন্য ডোজপ্রতি ১০ ইউরো বা ১১ ডলার দিতে বাধ্য থাকবে ইইউ সদস্য দেশগুলো। রয়টার্স