ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং মেডর্যাবিটস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি গুলশান-১-এ ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মো. জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান শাহরিয়ার রউফ এবং মেডর্যাবিটস হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক অমল আর দেশমুখ। এ চুক্তির আওতায় ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডধারী গ্রাহকরা মেডর্যাবিটস হেলথকেয়ার থেকে হেলথকেয়ার সার্ভিসের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
ইউনিয়ন ব্যাংক ও মেডর্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং মেডর্যাবিটস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।










