ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের জুনিয়র অফিসারদের ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৩১ জন অফিসার অংশগ্রহণ করেন। ব্যাংকের এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি শেখ আক্তার উদ্দিন আহমেদ।
ন্যাশনাল ব্যাংকের জুনিয়র অফিসারদের ফাউন্ডেশন কোর্সের সমাপনী
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের জুনিয়র অফিসারদের ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।










