প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস কনফারেন্স ২০২৪ ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহা. শওকত আলী। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সাহাদেত হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মো. আক্তার হোসেন সান্নামাত, ক্লেইম অ্যান্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান এএনএম শহীদুল হক, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা এবং মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ। -বিজ্ঞপ্তি