বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন (বিআইএএ) আয়োজিত সেরা ইন্ডেন্টিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড ২০২২-এ সেবা রফতানি খাতে অবদানের জন্য ১৬টি ইন্ডেন্টিং কোম্পানিকে পুরস্কৃত করা হয় কার হয়েছে। যেখানে জিশান গ্রুপ টানা পাঁচ বার প্রথম পুরস্কার জিতে একটি মাইলফলক অর্জন করেছে।

২৭ জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন জিশান গ্রুপের পরিচালক জিশান শাহাব খান।

গত ৩২ বছর ধরে জিশান গ্রুপ প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএএর সভাপতি মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি ও বিআইএএ সভাপতি মাহবুবুল আলমসহ অনেকে।