জামদানি শিল্প-কারখানা, বিসিক নারায়ণগঞ্জে শিশু শ্রম নিরসন এবং জামদানি শিল্পের উন্নয়নে ছয় মাস মেয়াদি বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক (গ্রেড-১)। নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। এছাড়া বিসিকের অন্যান্য কর্মকর্তা, বিসিক জামদানি শিল্পনগরী শিল্প মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর, বিসিকের উদ্যোক্তা আনোয়ার হোসেনসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বিসিকের উদ্যোগে জামদানি শিল্পের উন্নয়নে ছয় মাস মেয়াদি বুনন প্রশিক্ষণ
জামদানি শিল্প-কারখানা, বিসিক নারায়ণগঞ্জে শিশু শ্রম নিরসন এবং জামদানি শিল্পের উন্নয়নে ছয় মাস মেয়াদি বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান










