দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সিঙ্গাপুরের মানি ম্যানেজার এএল ওয়েলথ পার্টনারস অধিগ্রহণ করেছে এএলটিআই গ্লোবাল। তবে অধিগ্রহণ চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সিঙ্গাপুরে ফ্যামিলি অফিসের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকার সময় বিষয়টি প্রকাশ্যে এল। শিল্প বিশ্লেষকদের ধারণা, বর্তমানে শহরটিতে ১ হাজার ৪০০-এর বেশি ফ্যামিলি অফিস রয়েছে। এএলটিআইয়ের আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রেসিডেন্ট রবার্ট উইবার বলেন, ‘‌বড় পরিবারগুলোর জন্য নন-ব্যাংক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার এটাই সুযোগ।’ ফ্রি মালয়েশিয়া টুডে