ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ। এছাড়া ইডকলের ডেপুটি সিইও ও সিএফও এসএম মনিরুল ইসলাম এবং ইডকলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।