বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জার্মানির করপোরেট খাতে দেনা পরিশোধে অক্ষম কোম্পানির সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ, যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। স্থানীয় পরিসংখ্যান দপ্তর ডেস্টাটিসের তথ্যানুসারে, ওই সময় ১৮ হাজার ১২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান দেউলিয়াত্বের আবেদন করেছে। আর্থিক অসচ্ছলতায় ভোগা কোম্পানিগুলোর কাছ থেকে পাওনাদাররা ৪ হাজার ১০ কোটি ইউরো পাবেন, যা গত বছর ছিল প্রায় ৪ হাজার ৫৬০ কোটি ইউরো। দেনা পরিশোধে অক্ষম কোম্পানির সংখ্যা বাড়লেও মোট আর্থিক দাবি কমেছে এবার। কারণ ২০২৪ সালে তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কোম্পানি দেউলিয়াত্বের আবেদন করে। খবর আনাদোলু