বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া ও ডিজিটাল আইয়ের যৌথ বিশ্লেষণে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে দর্শক ১ হাজার ২১০ কোটি ঘণ্টা দক্ষিণ কোরিয়ার কনটেন্ট দেখেছেন। গত বছর জাপানি কনটেন্টের তুলনায় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট ৪৪ শতাংশ বেশি দেখা হয়েছে। বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘স্কুইড গেম’, ‘দেহংসু’ (দ্য গ্রেট ফ্লাড) এবং ‘পোকসাক সোগ-আতসুদা’ (হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস)-এর মতো জনপ্রিয় সিরিজগুলো এ সাফল্যে বড় ভূমিকা রেখেছে। খবর ওমডিয়া
নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট
ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বেশি দেখা হয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট।










