ঢাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী গোলাম রব্বানী ও নাজমুস সাকিব। কুড়িগ্রামে উদ্বোধন করেন এমটিবি উলিপুর শাখার ব্যবস্থাপক পলাশ চন্দ্র মণ্ডল। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে রমজানের খুশি ও সহমর্মিতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে। —বিজ্ঞপ্তি
এমটিবি ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ
ঢাকা ও কুড়িগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন।










