মে মাসে সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পরিকল্পনা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি)। এ নিয়ে নীতিনির্ধারকরা সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে বিষয় সম্পর্কে অবগত পাঁচটি সূত্র। এর আগে গত ছয়টি পলিসি মিটিংয়ে অন্তত ৫০ বেসিস পয়েন্ট করে সুদহার বাড়িয়েছে ইইউর কেন্দ্রীয় ব্যাংকটি। সূত্রগুলো বলছে, সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানো জরুরি হয়ে পড়েছে। রয়টার্স
মে মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াচ্ছে ইসিবি
মে মাসে সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পরিকল্পনা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি)।










