৩ বছর পূর্ণ করল দেশের প্রথম ‘রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স’। গর্ভকালীন সময় সম্পর্কে পড়াশোনা একজন মাকে ডেলিভারির জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এতে অপ্রয়োজনীয় সিজারিয়ানের হারও কমিয়ে আনা যায়। সে লক্ষ্য নিয়ে ২০২০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন প্রিনেটাল কোর্সটি নিয়ে আসে  ‘রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স’। যার অন্যতম লক্ষ্য- গর্ভবতী মায়েরা যেন মানসিকভাবে প্রশান্তিতে থাকেন আর শারীরিক ভাবে থাকেন প্রস্তুত।

প্রথম ব্যাচ ৩৮ জন নিয়ে শুরু করার পর গত তিন বছরে এখন পর্যন্ত মোট ১৪টি ব্যাচে এ পর্যন্ত ১৭শরও বেশি গর্ভবতী নারী কোর্সটি সম্পন্ন করেছেন। বেশ কিছু ব্যাচ থেকে বাবাদের জন্যেও উন্মুক্ত করে দেয়া হয়।  বাবাদের গণনায় ধরলে সেবাগ্রহণকারীর সংখ্যা আড়াই হাজারের বেশি। এছাড়া  ‘Mother and childcare BD; নামে নতুন একটি পেজ খোলা হয়। রয়েছে নিজস্ব একটি ওয়েবসাইট।  আরো আছে ‘রৌদ্রময়ী Mother and childcare BD’ নামে ফেসবুক পেজ। যেখানে ডাক্তার, বিশেষজ্ঞরা প্রতিদিনি নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

অফলাইনেও প্রিনেটাল টিম ৪টি বিশেষ সেমিনার আয়োজন করেছে। যেখানে ট্রেনিং নিয়েছেন শতাধিক  চিকিৎসক, মিডওয়াইফ ও নার্স এবং গর্ভবতী নারী।