আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্স লিমিটেডের নিজস্ব মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ অ্যাপের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ আল ফারুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ মোল্লাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিভিসি ফাইন্যান্সের নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন
আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্স লিমিটেডের নিজস্ব মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।










