জাইকা প্রকল্পের প্রদত্ত ঋণ বিতরণবিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এফডিআইপিপি ইউনিট। সম্প্রতি সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদ, প্রকল্প পরিচালক মিজানুর রহমান আকন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, চেম্বার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জাইকার এ ঋণ বিতরণের প্রক্রিয়া ও এর সুবিধাদি নিয়ে এ সেমিনারে আলোচনা হয়। 

এ প্রকল্পের মাধ্যমে  এ পর্যন্ত ১৯টি প্রতিষ্ঠানকে ৩৫ টি ঋণ বিতরণ করা হয়েছে যার পরিমাণ ৩৬৪ কোটি টাকা। এ প্রকল্পের মেয়াদ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে সেমিনারে আশা প্রকাশ করা হয়। জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০১৫ সালে এ ঋণ বিতরণ সংক্রান্ত চুক্তি অনুষ্ঠিত হয়।- বিজ্ঞপ্তি