বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে এসটি-১। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।  

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এককভাবে আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে আয় হয়েছে ৮৯২ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪৪ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এককভাবে নিট মুনাফা হয়েছে ১৪১ কোটি ৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০৭ কোটি ৩১ লাখ টাকা।  

তথ্য অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি এককভাবে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এককভাবে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৩৭ পয়সায়।  

তবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় ও নিট মুনাফা দুটোই কমেছে। ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ হাজার ২৬ কোটি ২৭ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২০৬ কোটি ৩৭ লাখ টাকা। 

আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৯৬ কোটি ৩৫ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস  দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৫ পয়সা।  

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে ইউপিজিডিসিএলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ২১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ২২ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ৫৬ টাকা ৩৮ পয়সা। 

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ইউপিজিডিসিএল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ টাকা ২১ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৮ পয়সায়।

তার আগে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড পাওয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। এর আগের বছরে যা ছিল ১০ টাকা ২৪ পয়সা। 

২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউপিজিডিসিএল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২৬ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ১৪ টাকা ৬২ পয়সা। ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটি ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৮৪ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০। এর ৯০ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৩৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।