সিটিজেনস ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স সিটিজেনস ব্যাংকের যেকোনো শাখা থেকে উত্তোলন করা যাবে। সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।