বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় গতকাল এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির এএমডি ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। আরো ছিলেন বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আবু মো. জোবায়দুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
বরগুনায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল ইউসিবি
বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় গতকাল এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।










