ট্রাস্ট ব্যাংক ও অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের হেড অব কার্ড ডিভিশন মো. মোস্তফা মোশাররফ ও অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতার চিফ এক্সিকিউটিভ অফিসার রানা দাশগুপ্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ডিএমডি আখলাসুর রহমান ভুঁইয়াসহ আরো উপস্থিত ছিলেন।