বেসরকারি খাতের কিছু কর্মচারীর বেতন বাড়িয়েছে সৌদি আরব। ন্যূনতম বেতন বর্তমানে ১ হাজার ৬৬ ডলার। দেশটির হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফান্ডের (এইচএডিএএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যারাবিয়ান বিজনেস।
এর আগে কর্মীদের ন্যূনতম বেতন ছিল ৮৫৩ ডলার। এইচএডিএএফ সম্প্রতি নতুন মজুরি ও ভর্তুকি চালু করেছে। বিবৃতিতে জানানো হয়, নতুন নিয়মগুলো জাতীয় শ্রমবাজারকে উন্নত করার জন্য প্রণয়ন করা হয়েছে।
সৌদি মানবসম্পদ তহবিল ঘোষণা দিয়েছে, বেতন বাড়ানো মূলত দেশটিতে নিয়োগকারীদের সহযোগিতা করার চলমান উদ্যোগের অংশ। কর্মী নিবন্ধিত হওয়ার মাত্র ৯০ দিন পরে কোম্পানিগুলো এখন কর্মীদের বেতন সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারে।
একজন নিয়োগকর্তা নিয়োগের পর প্রথম ৯০ দিনের জন্য একজন কর্মচারীর মজুরি সম্পূর্ণরূপে পরিশোধ করতে পারবেন। ৯১-১৮০ দিনের মধ্যে সৌদি আরবে একজন নিয়োগকর্তা কর্মচারীদের মজুরি প্রদানে সহায়তার জন্য আবেদন করতে পারেন।
এছাড়া এইচএডিএএফ নিশ্চিত করেছে, কর্মচারীর নিবন্ধনের ১৮০ দিনের পরে জমা দেয়া বেতন সহায়তার অনুরোধগুলো গ্রহণ করা হবে না।










