যুক্তরাজ্য থেকে প্যারিসে চলাচলকারী ইউরোস্টারে যাত্রী পরিবহন ৩০ শতাংশ কমেছে। রেলওয়ে সংস্থাটির শীর্ষ নির্বাহী গুয়েন্ডোলাইন ক্যাজন্যাভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি। লন্ডন ও প্যারিসের মধ্যে বর্তমানে দৈনিক ১৪টি ট্রেন চলাচল করে। ২০১৯ সালে যে সংখ্যা ছিল ১৮টি। কিছু সমস্যার কারণে গত বছর বন্ধ হওয়া কয়েকটি ট্রেন চলতি বছরে চালু করা সম্ভব হবে না বলে জানান ক্যাজন্যাভ। ব্রেক্সিট-উত্তর সীমান্তে কড়াকড়ি, মহামারীতে যাত্রী পরিবহন কমায় আর্থিক সংকটে পড়েছে ইউরোস্টার।
ইউরোস্টারের যাত্রী পরিবহন ৩০% কমেছে
যুক্তরাজ্য থেকে প্যারিসে চলাচলকারী ইউরোস্টারে যাত্রী পরিবহন ৩০ শতাংশ কমেছে। রেলওয়ে সংস্থাটির শীর্ষ নির্বাহী গুয়েন্ডোলাইন ক্যাজন্যাভ এ তথ্য নিশ্চিত করেছেন।










