ইস্টার্ন ব্যাংক পিএলসির চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানিয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ১০ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২০ পয়সা। ব্যাংকের প্রকাশিত অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৮ পয়সায়।