পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ সভা ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ২৫ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২৭ টাকা ৭ পয়সা। এদিকে ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা, যা এর আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৩৪ পয়সা।