ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২২-২৩ অর্থবছরে ৪০টি ব্যাংকের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিমের কাছে পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার এমডি ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।