বৈশ্বিক পর্যায়ে পর্যটন খাতগুলোর উন্নয়নে বিভিন্ন দেশ কাজ করছে। মালয়েশিয়ার উত্তর-পশ্চিমের প্রদেশ পেনাংকে পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে সাংহাইভিত্তিক ট্রিপডটকম গ্রুপ ও পেনাং গ্লোবাল ট্যুরিজমের (পিজিটি) নতুন একটি চুক্তি হয়েছে। সমঝোতা স্মারকের অধীনে ট্রিপ ডট কম পেনাংয়ের বিষয়ে চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটকদের জানাবে। অন্যদিকে, প্রদেশটির ট্যুরিজম ব্যুরো পিজিটি ২০১৬ সাল থেকে ট্রিপডটকমের সঙ্গে কাজ করছে। কভিড-১৯ মহামারীর বিধিনিষেধ প্রত্যাহারের পর প্রথমবার দুটি সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ট্রিপডটকম গ্রুপের চিফ মার্কেটিং অফিসার বো সান জানান, দুই পক্ষ পেনাংয়ের পর্যটন খাতকে সম্প্রসারণ করার পাশাপাশি বিভিন্ন পণ্য বাজারজাতে কাজ করবে। ফ্রিমালয়েশিয়াটুডে