যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া এগ্রো অর্গানিকা পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন আগামীকাল সকাল ১০টায় শুরু হবে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে আবেদন চলবে আগামী ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির (ইএসএস) এ আবেদনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের (কিউআইও) কমপক্ষে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। 

এর আগে পুঁজিবাজার থেকে কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছিল এগ্রো অর্গানিকা পিএলসি। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে। 

২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক বা নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা।