বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) উদ্যোগে ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ, চট্টগ্রাম ২০২৫’ শুরু হয়েছে। সম্প্রতি কক্সবাজারে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নিয়ামূল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন ও এফআইসিএসডির পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং ব্যাংক এশিয়ার ডিএমডি মির্জা আজহার আহমদ। এফআইসিএসডির পরিচালক মুনীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহেনূর আলম।