বিসিএসআইআরের গোল্ডেন জুবিলি উদযাপন উপলক্ষে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস) গতকাল বিসিএসআইআরের ধানমন্ডি ক্যাম্পাসে শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের শতাধিক বিজ্ঞানী ও গবেষক এতে গবেষণাকর্ম তুলে ধরবেন।