অস্ট্রেলিয়া থেকে কাঠ আমদানি শুরু করেছে চীন। অস্ট্রেলিয়ায় চীনের রাষ্ট্রদূত গতকাল এ তথ্য নিশ্চিত করেন। ২০২০ সালের শেষের দিকে আমদানি নিষিদ্ধের আগে প্রতি বছর দুই দেশের মধ্যে ৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার বা ৪০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলারের কাঠ বাণিজ্য হতো। ওই সময়ে অস্ট্রেলিয়া থেকে আসা কয়েকটি চালানে কীটপতঙ্গ পাওয়ায় আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বেইজিং। রয়টার্স