নিউইয়র্কের সেরেনডিপিটি থ্রি রেস্তোরাঁ গ্রিলড স্যান্ডউইচ বিক্রি করছে অবিশ্বাস্য দামে। নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। প্রতি পিসের দাম ২১৪ ডলার নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল স্যান্ডউইচ। প্রথমত, স্যান্ডউইচ তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রয়েছে স্বর্ণ। সেখানে ব্যবহৃত হওয়া চিজ বিক্রি হয় প্রায় ১০০ ডলারে। সাধারণত কোনো গ্রাহকের প্রয়োজন হলে, ৪৮ ঘণ্টা আগে অর্ডার সম্পন্ন করতে হয়। সিএনবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেস্তোরাঁটি ক্যাসিওকাভালো পদোলিকো চিজ ব্যবহার করে স্যান্ডউইচ বানানোর সময়। এটি পাওয়া বেশ দুর্লভ। কুইনটেসেনশিয়াল গ্রিলড চিজ স্যান্ডউইচ তৈরি করা হয় ফ্রেঞ্চ রুটির সঙ্গে। স্বর্ণের সঙ্গে গ্রিল করে শ্যাম্পেইনের সঙ্গে পরিবেশন করা হয়। স্বাদের ক্ষেত্রে আদতে স্বর্ণ নতুন কোনো মাত্রা যোগ করে না। তার পরও এটা চমৎকার। রেস্তোরাঁর আভিজাত্যকে ধারণ করে। দি অ্যারাবিয়ান বিজনেস